Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হোয়াইট হাউজের বাইরে নিহত বন্দুকধারী ‘যিশু খ্রিস্ট’ ভাবতেন নিজেকে

বেশ কয়েকবার হোয়াইট হাউজে ঢোকার রাস্তা জানতে চেয়ে সিক্রেট সার্ভিসের নজরে ছিলেন তিনি

আপডেট : ২৪ মে ২০২৬, ০২:২২ পিএম

হোয়াইট হাউসের বাইরে গুলিতে নিহত হওয়া ২১ বছর বয়সী নাসির বেস্ট নিজেকে “যিশু খ্রিস্ট” বলে মনে করতেন। এর আগেও বেশ কয়েকবার সিক্রেট সার্ভিসের নজরে এসেছিলেন।

রবিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

আদালতের নথির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত ২১ বছর বয়সী নাসির বেস্ট অতীতেও সিক্রেট সার্ভিসের নজরদারিতে ছিলেন। এমনকি একবার তাকে জোর করে মানসিক হাসপাতালেও ভর্তি করা হয়। সেইসময় পুলিশের কাছে তিনি নিজেকে “যিশু খ্রিস্ট” হিসেবেও দাবি করেছিলেন।

 

সিএনএন বলছে, গতবছর বেশ কয়েকবার হোয়াইট হাউজে ঢোকার রাস্তা জানতে চেয়ে সিক্রেট সার্ভিসের নজরে ছিলেন তিনি। 

সিক্রেট সার্ভিসের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে হোয়াইট হাউসের বাইরে একটি নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে এসে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করেন বেস্ট। পরে তাদের পাল্টা গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় এক পথচারীও আহত হওয়ারও ঘটনা ঘটেছে।

গোলাগুলির সময় হোয়াইট হাউজের ভেতরেই ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে আলোচনার কাজে ব্যস্ত ছিলেন তিনি। তবে এ ঘটনায় প্রেসিডেন্টের কোনো ক্ষতি হয়নি।

এবারের ঘটনা ছাড়াও আরো দুবার হত্যাচেষ্টা করা হয় ট্রাম্পকে। প্রথমবার ২০২৪ সালের জুলাইয়ে একটি নির্বাচনী জনসভায়। এরপর গত ২৫ এপ্রিল, একটি হোটেলের নিরাপত্তা চৌকি ভেঙে ট্রাম্পকে উদ্দেশ্য করে গুলি চালায় এক সশস্ত্র ব্যক্তি। 

   

About

Popular Links

x