Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্ববাজারে আবার বাড়লো তেলের দাম

ইরানে মার্কিন হামলার পরেই ব্রেন্ট ক্রুডের দাম ৩.৭৫% বেড়ে ব্যারেলপ্রতি ৯৭.৮৩ ডলারে পৌঁছেছে 

আপডেট : ২৮ মে ২০২৬, ১২:২৮ পিএম

বৃহস্পতিবার (২৮ মে) ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় আবার ফের মার্কিন হামলা পর জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। 

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।  

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালির আশপাশে হুমকি সৃষ্টি করা ইরানের চারটি ড্রোনও তাদের বাহিনী ভূপাতিত করেছে।

মার্কিন হামলার পরেই বিশ্ববাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩.৭৫% বেড়ে ব্যারেলপ্রতি ৯৭.৮৩ ডলারে (৭৩.১৫ পাউন্ড) পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ক্রুড অয়েলের দাম ৪% বেড়ে ব্যারেলপ্রতি ৯২.২২ ডলারে উঠেছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই এই হামলা হয়েছে। সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে, ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পরেই তেহরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোতে হামলা্র হুমকি দেয়।

   

About

Popular Links

x