Tuesday, July 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরানের সর্বোচ্চ নেতা কি মৃত্যুশয্যায়, চাঞ্চল্যকর তথ্য

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম

ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের প্রায় সবাই নিহত হয়েছেন। এমনকি ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি ও তার ছেলে মোজতবা খামেনিও ‘৯০ শতাংশ শেষ (গুরুতর আহত বা মৃত্যুশয্যায়)’ হয়ে গেছেন বলে দাবি করেছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানের এখন আর কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনীও অবশিষ্ট নেই। তাদের সবকিছু শেষ হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (অ্যান্টি-এয়ারক্রাফট)। আর তাদের শীর্ষ সামরিক নেতাদের সবাই মারা গেছেন।”

সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “তাদের সেরা সব নেতা নিহত হয়েছেন। খামেনি শেষ।” গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার ছেলে মোজতবা খামেনির বিষয়ে ট্রাম্প বলেন, “তার ছেলেও এখন ৯০ শতাংশ শেষ।”

উল্লেখ্য, বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর মোজতবা খামেনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। চলতি মাসে ইরান ও ইরাকে অনুষ্ঠিত তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি।

সম্প্রতি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে 'অবরোধ' (ব্লকডে) আরোপ করছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সময় নিরাপদ যাতায়াতের জন্য এখন থেকে ফি বা মাশুল আদায় করা হবে।

   

About

Popular Links

x