ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের আবার তাদের দেশে আমন্ত্রণ জানাতে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে।
ফলে পূর্ণ দামে তেল বিক্রিতে আর কোনো বাধা রইলো না ইরানের।
মঙ্গলবার (২৩ জুন) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ইরানকে তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের সুযোগ দিতে ২১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “হরমুজ প্রণালিতে ‘মুক্ত ও নির্বিঘ্ন চলাচল’ নিশ্চিত করা এবং আইএইএ পরিদর্শকদের ইরানে ফেরার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র কার্যত ইরানি তেল আমদানি বন্ধ রেখেছে।



