Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরব সাগরে পাঁচ ক্রুসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম

আরব সাগরে পাঁচ ক্রুসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজসংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি কার্গো বিমান আরব সাগরের ওপর নিখোঁজ হয়েছে। 

বুধবার (৮ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করে বলছে, বিমানটিতে পাঁচ ক্রু সদস্য ছিলেন। 

ডন বলছে, ফ্লাইটের সময় পাইলট একটি নেভিগেশনে (পথনির্দেশক) সমস্যার কথা জানিয়ে এরিয়া কন্ট্রোল সেন্টারের কাছে (এসিসি) সহায়তা চান।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার (৭ জুলাই)  কে-২ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমান শারজাহ থেকে করাচির উদ্দেশে যাত্রা করে। পরে রাতে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে রাডারের নজর থেকে হারিয়ে যায় বিমানটি ।

ওই বিবৃতিতে আরো বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটে রাডারে বিমানটিকে দ্রুত উচ্চতা হারাতে এবং হঠাৎ গতিপথ পরিবর্তন করতে দেখা যায়। এরপর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে থাকা অবস্থায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, সংযোদ বিচ্ছিন্ন হওয়ার পরই বিভিন্ন সংস্থার সমন্বয়ে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্ত এবং আরোহীদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল কাজ করছে।

   

About

Popular Links

x