Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাঠে বসেই ফাইনাল উপভোগ করবেন ট্রাম্প, পাহারায় থাকবে যে যুদ্ধবিমান

নিউইয়র্ক-নিউ জার্সি এলাকায় প্লেন চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

আর্জেন্টিনা-স্পেন ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মার্কিন বলছেন, ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে মেটলাইফ স্টেডিয়াম সেজেছে কড়া নিরাপত্তায়। এজন্য মোতায়েন করা হচ্ছে এফ-১৬ যুদ্ধবিমান এবং সামরিক স্নাইপার।

শুধু তাই নয়, ফুটবলের এ ম্যাচটি ঘিরে প্রহরায় থাকছেন হাজার হাজার এফবিআই এজেন্ট। স্টেডিয়ামের ওপর নো-ফ্লাই জোন বা উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ এলাকা কঠোরভাবে পাহারা দেওয়া হবে। এছাড়া ছাদের ওপর থাকবেন স্নাইপাররা। 

এদিকে, ফাইনাল দেখতে আসা দর্শকদের এরইমধ্যে খেলা শুরুর অন্তত চার ঘণ্টা আগে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় বিশ্বকাপ ফাইনালকে ‘লেভেল ১’ বিশেষ ইভেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা স্তর।

এ ম্যাচকে কেন্দ্র করে নিউইয়র্ক-নিউ জার্সি এলাকায় প্লেন চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

   

About

Popular Links

x