Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেক্সিকোতে মেয়রকে গুলি করে হত্যা

ফিফা বিশ্বকাপ চলাকালীন এ হত্যাকাণ্ড উদ্বেগের জন্ম দিয়েছে

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:১০ পিএম

মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে রাজ্যটির দক্ষিণাঞ্চলের এক মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার পর এ হত্যাকাণ্ডে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার (১৩ জুন) ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে জানান, সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। মাদক পাচারকারীরা এলাকাটিতে নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষে জড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।।

রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “ওয়াহাকায় আইন নিজের হাতে তুলে নিতে এবং সহিংসতাকে প্রশ্রয় দিবো না।”

প্রসিকিউটররা জানিয়েছেন, এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে একটি ট্যাকটিক্যাল ইউনিট মোতায়েন করা হয়েছে। ফেডারেল বাহিনীর সহযোগিতাও নেওয়া হচ্ছে।

ওয়াহাকা রাজ্যে জালিস্কো নুয়েভা জেনারাসিওন এবং সিনালোয়া কার্টেল—এই দুইটি মাদক চক্র সক্রিয় রয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই রাজ্যটি মাদক কারবারীদের একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়।

২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক-সহিংসতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

   

About

Popular Links

x