Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিচ্ছেদের ঘোষণা দিলেন বিল ও মেলিন্ডা গেটস

তাদের দীর্ঘ ২৭ বছরের সংসারের ইতি ঘটলো

আপডেট : ০৪ মে ২০২১, ১২:১৬ পিএম

বিশ্বের চতুর্থ ধনকুবের বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এর ফতে তাদের দীর্ঘ ২৭ বছরের সংসারের ইতি ঘটলো। 

গেটস দম্পতির এক টুইটের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে একথা জানান হয়। তাদের তিন সন্তান রয়েছে। 

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটসে চতুর্থ অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার।

টুইটারবার্তায় তারা বলেন, “আমরা ধারণা করছি স্বামী স্ত্রী হিসেবে আর একসঙ্গে আগাতে পারবো না। অনেক চিন্তা এবং সম্পর্ক নিয়ে ভাবনার পর আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের দাম্পত্য জীবনের ইতি এখানেই টানলাম।”

“গত ২৭ বছরে আমরা আমাদের তিন সন্তানকে লালন করেছি। একটি দৃঢ় সংস্থা গড়ে তুলেছি যেটি বিশ্বজুড়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা একসঙ্গে এই ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাব। সে বিশ্বাস আমাদের রয়েছে। তবে দাম্পত্য জীবন নিয়ে আমরা সন্দিহান বলেই এই সিদ্ধান্ত।”


   

About

Popular Links

x