কোভিড: একদিনে বিশ্বের ২৭ লাখেরও বেশি মানুষ আক্রান্তের রেকর্ড
গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে মৃত্যু প্রায় আড়াই হাজার এবং শনাক্ত ৫ লাখেরও বেশি বেড়েছে
বিগস্টক
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ১১:৫২ এএমআপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:৫২ এএম
বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আতঙ্কের মাঝেই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে রেকর্ড ২৭ লাখ ৭২ হাজার ৬৮ জন। একই সময়ে আরও ৭,৮৪৭ জন জনের মৃত্যু হয়েছে। ফলে আগের দিনের চেয়ে মৃত্যু প্রায় আড়াই হাজার এবং শনাক্ত ৫ লাখেরও বেশি বেড়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১২ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৩৬৮ এবং মোট মৃতের সংখ্যা ৫৫ লাখ ৩ হাজার ৮২২ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ২২ লাখ ৫৪ হাজার ১৫ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৪২ হাজার ১৩৯ জন।
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫১ হাজার ৯৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৪৮ লাখ ২৬ হাজার ৩৩৬ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২০ হাজার ২৮১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ২৬ লাখ ৩০ হাজার ১৪২ জন জন। মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট মোট তিন কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৭৯০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৪ হাজার ২১৩ জনে।

বিষয়: