Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝুঁকিতে চীনের রিয়েল এস্টেট ব্যবসা

চীনের সামগ্রিক আর্থিক মন্দার মুখে একের পর এক বড় বড় কোম্পানি ভেঙে পড়ছে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১২:২১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে চীনের একসময়কার দ্বিতীয় বৃহত্তম কোম্পানি এভারগ্র্যান্ড গ্রুপ। করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত এভারগ্রান্ড গ্রুপ ২০২১ সালে বিপুল পরিমাণ ঋণ নেয়। যা তারা আজ পর্যন্ত শোধ করতে পারেনি।

এভারগ্রান্ডের করুণ পরিণতির পর কাসিয়া, ফ্যান্টাসিয়া এবং শিমাও গ্রুপসহ চীনের আরও কয়েকটি বড় বড় কোম্পানির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ওঠে।

সম্প্রতি চীনা রিয়েল এস্টেট কোম্পানি কান্ট্রি গার্ডেন ঋণ পরিশোধ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। চীনের সামগ্রিক আর্থিক মন্দার মুখে একের পর এক বড় বড় কোম্পানি ভেঙে পড়ছে।

একসময় চীনের ১,৩০০টি রিয়েল এস্টেটের মালিক ছিল এভারগ্র্যান্ড। কিন্তু দুই বছর আগে, কোভিড মহামারির মধ্যে চীনা প্রশাসনের কিছু ভুল সিদ্ধান্তে দেশটির অর্থনৈতিক কাঠামোতে নেতিবাচক প্রভাব পড়ে। যার প্রভাবে ভেঙে পড়ে এভারগ্রান্ডের প্রভাবশালী বাজার।

অন্যদিকে চীনের সবচেয়ে বড় রিয়েল এস্টেট ডেভলপার ছিল কান্ট্রি গার্ডেন। কিন্তু গত ১৪ আগস্ট কান্ট্রি গার্ডেন বিপুল পরিমাণ ঋণের দায়ে জর্জরিত থাকার কথা সামনে আনে।

প্রায় তিন বছর ধরে চলা জিরো কোভিড নীতির বিধিনিষেধের কারণে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে, একইসঙ্গে বেড়েছে উচ্চ বেকারত্বের হার এবং সম্পত্তির মূল্য।

   

About

Popular Links

x