Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডব্লিউএইচও: যারা টিকা নেননি, তাদের জন্য ওমিক্রন বিপজ্জনক

অসুস্থতা ও মৃত্যু ঠেকাতে টিকা কার্যকর হলেও সংক্রমণ প্রতিরোধের পুরোপুরি সক্ষমতা এখনও পর্যন্ত  নেই   

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৬:৪২ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখনও যারা করোনাভাইরাসের টিকা নেননি, তাদের জন্য ভাইরাসটির ওমিক্রন ধরন বিপজ্জনক। 

বুধবার (১২ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। 

সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ডেল্টার চেয়ে ওমিক্রনে আক্রান্তের রোগীর অসুস্থতা তুলনামূলক কম। তবে বিশ্বের বহু মানুষ করোনাভাইরাসের টিকা নেননি। তাই নিশ্চিন্ত হওয়ার সুযোগ এখনও নেই।” 

আফ্রিকার ৮৫% মানুষ এক ডোজও টিকা পাননি জানিয়ে তিনি বলেন, “টিকা নিয়ে এই বৈষম্য দূর করতে পারতে হবে। এ সংক্রমণ থেকে বাঁচতে চেষ্টা চালিয়ে যেতে হবে।” 

ডব্লিউএইচওর প্রধান বলেন, “বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন যারা, তাদের বেশির ভাগই এখনও টিকা নেননি।”

গুরুতর অসুস্থতা ও মৃত্যু ঠেকাতে টিকা কার্যকর হলেও ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে পুরোপুরি সক্ষমতা এখনও পর্যন্ত নেই।

বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৪০২ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৫ লাখ ১০ হাজার ৩২৭ জন। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে বিশ্বের ২ লাখ ৪৫ হাজার মানুষ।

   

About

Popular Links

x