বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের ত্রিপুরা রাজ্যে ১,৮০০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাজ্যের মুখ্যমন্ত্রীহিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে সরকারের নির্দেশে এ অভিযান শুরু হয়।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের মন্দির ও মসজিদে এ ধরনের বিয়ে নিবন্ধন ও বিয়েতে সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, বাল্যবিবাহ শিশু গর্ভধারণের প্রধান কারণ। এটি মা ও শিশুমৃত্যুর হারও বৃদ্ধি করে।
ভারতে ১৮ বছরের কম বয়সীদের বিবাহ অবৈধ হলেও এটি প্রকাশ্যেই লঙ্ঘনের ঘটনা ঘটে। জাতিসংঘের মতে, দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয়ে থাকে।
২০২০ সাল জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের একটি প্রতিবেদনে বলা হয়, সেখানে প্রতি বছর প্রায় ১.৫ মিলিয়ন অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হয়।
মুখ্যমন্ত্রী বলেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, উপজাতীয় মানুষ থেকে শুরু করে চা বাগান সম্প্রদায়ের অন্তর্গতরাও এই অপরাধ করছে। ফলে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, আসাম সরকার ৪,০০৪ জনের বিরুদ্ধে বাল্যবিবাহ সংক্রান্ত মামলা নথিভুক্ত করেছে।



