Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাগরে দেখা মিলল বিরল গোলাপি ডলফিনের

সচারাচর ধূসর রংয়ের ডলফিন দেখতে পাওয়া যায়, তবে এটির রং ছিল গোলা

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের মেক্সিকো উপসাগরে দেখা মিলেছে বিরল গোলাপি ডলফিনের। 

সম্প্রতি থুরম্যান গাস্টিন নামে এক মৎস শিকারী ডলফিনটি দেখতে পান। সঙ্গে সঙ্গে ডলফিনের বিচরণের দৃশ্য মুঠোফোনে ক্যামেরাবন্দী করেন। 

২০ জুলাই সেই ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ডলফিনটি উত্তাল সাগরে সাঁতরে চলেছে। এটি কখনও ভেসে উঠছে। আবার কখনও পানির নিচে ডুব দিচ্ছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, সচারাচর ধূসর রংয়ের ডলফিন দেখতে পাওয়া যায়। তবে এটির রং ছিল গোলাপি।

এতে বলা হয়, মৎসজীবি গাস্টিন বিরল গোলাপি রঙের ডলফিনের দেখা পান ১২ জুলাই। আর সেদিন তিনি একটি নয়, বরং গোলাপি রঙের দুটি ডলফিন দেখেছিলেন। এর মধ্যে একটি ডলফিনের ভিডিও করতে পেরেছিলেন তিনি।

গাস্টিন বলেন, “আমি জলের তলে কিছু একটা ভেসে বেড়াতে দেখেছিলাম। বুঝতে পেরেছিলাম, সচরাচর দেখতে পাওয়া যায়, এমন কিছু নয় এটা। পরে দেখি এটা গোলাপি রঙের একটা ডলফিন। তখন আমি সেটির ভিডিও করি।”

গাস্টিন আরও বলেন, “গোলাপি ডলফিনটি একবার ভেসে উঠছিল। পরক্ষণেই ডুব দিচ্ছিল। এ দৃশ্য ভোলার মতো নয়।” 

ইউএসএ টুডেকে গাস্টিন বলেন, “আমি প্রতিনিয়ত মাছ ধরি। লুইজিয়ানার এই অঞ্চলে চলতি বছর তিনবার মাছ ধরতে এসেছি। এর আগে এমন কোনো দৃশ্য চোখে পড়েনি। বিরল এই ডলফিনের দেখা পেয়েছি, এ জন্য আমি ভাগ্যবান।”

এই অঞ্চলে বসবাস করেন এমন অনেকেই হয়তো জীবনভর গোলাপি রঙের ডলফিন দেখেননি- এমনটাই বলেন গাস্টিন।

ব্লু ওয়ার্ল্ড ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সচরাচর ধূসর রঙের ডলফিনের দেখা মেলে। গোলাপি কিংবা সাদা রঙের ডলফিন বেশ বিরল। তাই এসব ডলফিন শিকার হওয়ার ঝুঁকিও বেশি।

   

About

Popular Links

x