Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

জি-২০ সম্মেলনের ফাঁকে স্ত্রীসহ মন্দিরে ঋষি সুনাক

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেই সুনাক বলেছিলেন, সময় পেলে অক্ষরধাম মন্দির দর্শন করবেন তিনি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম

দিল্লির অক্ষরধাম মন্দিরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি। তারপর তিনি গেলেন রাজঘাটে।

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেই সুনাক বলেছিলেন, সময় পেলে মন্দির দর্শন করবেন তিনি। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে সেটাই করলেন তিনি। চলে গেলেন অক্ষরধাম মন্দিরে।

ঋষি সুনাক হলেন ভারতীয় মূলের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি এবং অক্ষতা অক্ষরধামে পুজো দেন। প্রার্থনা করেন। সুনাকের কপালে ছিল লাল টিকা।

অক্ষরধাম মন্দিরে তিনি আভূমিনত হয়ে প্রণাম করেন। পাশে ছিলেন স্ত্রী অক্ষতা। মন্দিরের সামনে দাঁড়িয়ে তারা ছবিও তোলেন।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেছেন সুনাক। সেখানে দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড চুক্তি নিয়ে কথা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে কথা হয়েছে।

অক্ষরধাম থেকে তিনি চলে যান রাজঘাটে। সেখানে নরেন্দ্র মোদিসহ সব রাষ্ট্রনেতাই শ্রদ্ধা জানান মহাত্মা গান্ধীকে।

   

About

Popular Links

x