Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতিসংঘ: সুদান যুদ্ধে সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

বাস্তুচ্যুত মানুষের নিরাপদ আশ্রয়স্থল থেকে পালিয়ে যাওয়া অব্যাহত রয়েছে

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

সুদানে গৃহযুদ্ধের কারণে সাত লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বাস্তুচ্যুত মানুষের নিরাপদ আশ্রয়স্থল থেকে পালিয়ে যাওয়া অব্যাহত রয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মতে, বড় আকারের বাস্তুচ্যুতির নতুন ঢেউয়ে আল-জাজিরা রাজ্যের ওয়াদ মাদানি থেকে ৩ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে।”

তিনি বলেন, “আরও ১৫ লাখ মানুষ প্রতিবেশী দেশে পালিয়ে গেছে।”

ডুজারিক আরও বলেন, “সর্বশেষ পরিস্থিতি সুদানের বাস্তুচ্যুত জনসংখ্যাকে ৭১ লাখের দিকে ঠেলে দেবে, যা বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংক্রান্ত সংকটের ঘটনা।”

যুদ্ধ শুরুর আগে দেশটির রাজধানীকে ঘিরে ফেলার আগে পাঁচ লাখেরও বেশি মানুষ আল-জাজিরাতে আশ্রয় পেয়েছিলেন।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল বলেন, “সুদানে আমাদের সহকর্মীরা মাদানি শহরের নিরাপত্তায় পৌঁছানোর জন্য নারী ও শিশুদেরকে বাধ্য করা এবং কষ্টকর যাত্রার গল্প শুনেছেন।”

রাসেল বলেন, “এখন নিরাপত্তার সম্ভাবনাও ভেঙ্গে পড়েছে। কারণ, যুদ্ধের ভয়াবহতা ওই একই শিশুদের ফের তাদের বাড়ি থেকে জোরপূর্বক বের হয়ে যেতে বাধ্য করেছে। শিশু এবং বেসামরিকদের অবশ্যই রক্ষা করা উচিত।”

   

About

Popular Links

x