Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪-৫ মাসও টিকবে না পাকিস্তানের সরকার, ভবিষ্যদ্বাণী ইমরানের

দেশটির সাবেক প্রধানমন্ত্রীর দাবি, তার বিরুদ্ধে মামলা ভিত্তিহীন

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯:৪৫ পিএম

পাকিস্তানের বর্তমান সরকার চার থেকে পাঁচ মাসের বেশি টিকবে না বলে ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরমধ্য দিয়েই তিনি আদিয়ালা জেল থেকে মুক্তি পাবেন বলেও আশা প্রকাশ করেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

আদিয়ালা কারাগারে ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতির মামলার শুনানির পর সাংবাদিকদের ইমরান খান বলেন, ‘‘এ কারণেই পিপিপি মন্ত্রিসভায় যোগ দেয়নি।’’

তিনি দাবি করেন, ‘‘তার মামলার একটি সিদ্ধান্ত ইতোমধ্যেই হয়ে গেছে এবং এই কার্যক্রমকে নিছক আনুষ্ঠানিকতা বলে অভিহিত করেছেন।’’

ইমরানের দাবি, ‘‘তার বিরুদ্ধে মামলা ভিত্তিহীন।’’ তিনি বলেন, ‘‘রাজকোষের কোনো ক্ষতি হয়নি। কারণ যুক্তরাজ্য থেকে পাঠানো অর্থ সরকারের হাতে ছিল। এখানে দুর্নীতির কোনো সুযোগই ছিল না।’’

তিনি আরও বলেন, ‘‘মালিক রিয়াজ যুক্তরাজ্যে বাড়ি কেনার জন্য টাকা পাচার করেছেন। আর বিক্রেতা ছিলেন হাসান নওয়াজ শরিফ। তিনি এই সম্পত্তি ৯০০ কোটি রুপিতে কিনেছিলেন। কিন্তু ১৮০০ কোটি রুপিতে বিক্রি করেছেন। হাসান নওয়াজকে মানি ট্রেইল দিতে বলা উচিত।’’

এ বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে যে অনিয়ম হয়েছে তা তদন্ত না করলে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি সতর্ক করেছে। তবে পাকিস্তান সরকার এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, ‘‘দক্ষিণ এশিয়ার শীর্ষ মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু-এর সতর্কবার্তা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী আইন সম্পর্কে ভুল বোঝাবুঝির প্রতিফলন করেছে।’’

   

About

Popular Links

x