Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইরাকে ইরানপন্থিদের ঘাঁটিতে বোমা হামলা, যুক্তরাষ্ট্রের অস্বীকার 

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা ইরাকে কোনো বিমান হামলা চালায়নি

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১১:৩০ পিএম

এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারা মিলিশিয়া বাহিনীর সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ওই প্যারা মিলিশিয়া বাহিনীটি ইরানপন্থি, যেটি মূলত একাধিক শিয়া সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত। তবে এই হামলা কারা করেছে, তা স্পষ্ট নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, প্লেন থেকেই এই হামলা চালানো হয়েছে। এতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের এক সেনা নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামের একটি সেনাঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের ওপর প্লেন থেকে বোমা হামলা করা হয়। শুক্রবার (১৯ এপ্রিল) গভীর রাতে সেখানে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে, ইরাকে ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এই বিস্ফোরণকে হামলা হিসেবে দাবি করেছে পিএমএফ। এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা ইরাকে কোনো বিমান হামলা চালায়নি। হামলার খবর সঠিক নয়।

 

   

About

Popular Links

x