Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাহুল: বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন

রাহুল গান্ধী বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

বাংলাদেশে “উগ্রবাদের উপস্থিতি” নিয়ে ভারত “উদ্বিগ্ন” বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তবে বাংলাদেশের পরিস্থিতি “স্থিতিশীল” হয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যেকোনো সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও বলেছেন তিনি।

রাহুল গান্ধী বলেন, “আমরা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে।”

এনডিটিভি লিখেছে, চারদিনের সফরে যুক্তরাষ্ট্রে আছেন রাহুল। মঙ্গলবার তার সফরের শেষ দিন ছিল। এ দিন ওয়াশিংটনের জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা।

রাহুল বলেন, “বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি নিয়ে ভারতে উদ্বেগ আছে। এবং আমরাও উদ্বিগ্ন। আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরে অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।”

এর আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল হিলে একদল মার্কিন আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। সে বিষয়ে তিনি বলেন, “আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে আমরা বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরি এবং তারাও এ বিষয়ে কথা বলেছেন।”

রাহুলের ভাষ্য, “দেখুন, আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং আমরা এটা বন্ধ করতে চাই। সত্যি বলতে যত তাড়াতাড়ি সম্ভব সহিংসতা বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমাদের সরকারের দায়িত্ব সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করা।”

   

About

Popular Links

x