Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

ছয়মাস কারাভোগ করে শুক্রবার তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম

ভারতের আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে দুই দিন পর পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। ছয়মাস কারাভোগের করে শুক্রবার তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) পার্টির সদর দপ্তরে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি এই ঘোষণা দেন।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি এবং জনগণ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমি আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না। আমি জনগণের কাছে যাব, প্রতিটি রাস্তায় যাব, প্রতিটি বাড়িতে যাব এবং যতক্ষণ পর্যন্ত জনগণ রায় না দেয় যে কেজরিওয়াল সৎ, আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না।"

ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, "আমাকে জেলে পাঠানোর উদ্দেশ্য ছিল আম আদমি পার্টি ভেঙে দেওয়া এবং অরবিন্দ কেজরিওয়ালকে ভয় দেখানো। কিন্তু জেলখানার দিনগুলো আমার সাহস বাড়িয়ে দিয়েছে।"

তিনি বলেন, "দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে চেয়েছিলাম বলে আমি কারাগার থেকে পদত্যাগ করিনি। আমি প্রমাণ করেছি জেল থেকেও সরকার চালানো যায়।"

চলতি বছরের মার্চে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতি বদল করে কেজরিওয়াল এবং কয়েকজন মন্ত্রী ও নেতা মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন, এই অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থাটি।

   

About

Popular Links

x