Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জম্মু-কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নিলো ভারত

২০১৯ সালের ৩১ অক্টোবর জম্মু-কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৪০ পিএম

ভারতের জম্মু-কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীরে ভোট শেষে এ সিদ্ধান্ত নেওয়া হলো। 

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেজেট নির্দেশিকা জারি করে জম্মু-কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন অবসানের কথা ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এই শাসন শেষ হবে। ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করা গেজেট নির্দেশিকায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিয়োগের আগে রাষ্ট্রপতির শাসনের অবসান করা হচ্ছে।

জম্মু-কাশ্মিরের এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। আর এতে করে জম্মু-কাশ্মিরের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ওমর আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ২০০৯ সাল থেকে দলের চেয়ারম্যান পদে রয়েছেন।

২০০৯ সালে কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসার পর কাশ্মিরের তরুণতম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর আবদুল্লাহ। পরবর্তীতে তিনি বিরোধী দলনেতা ছিলেন দীর্ঘদিন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। ওই বছরই ৩১ অক্টোবর জম্মু-কাশ্মিরে রাষ্ট্রপতির শাসন জারি হয়।

   

About

Popular Links

x