Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ২৬ দরিদ্র দেশ

বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০১:৪০ পিএম

২০০৬ সালের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হয়েছে বিশ্বের ২৬টি অতিদরিদ্র দেশ। তাদের ঋণের মাত্রা ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

রবিবার (১৩ অক্টোবর) বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশে বিশ্বের ৪০% দরিদ্র মানুষ বসবাস করে। সশস্ত্র সংঘাত, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশগুলোতে ঝুঁকি বাড়ছে।

অস্থিতিশীলতার কারণে বেশির ভাগ দেশে বিদেশি বিনিয়োগ নেই। আর প্রাকৃতিক দুর্যোগের ফলে বছরে ২% করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির আগে দেশগুলো যে অবস্থায় ছিল, এখন তার চেয়ে আরও দরিদ্র হয়ে পড়েছে। অথচ বাকি বিশ্বের অর্থনীতি অনেকটাই পুনরুদ্ধার হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে এই দেশগুলোকে সাহায্য করতে এক হাজার কোটি ডলারের বেশি সংগ্রহ করার পরিকল্পনা করছে বিশ্বব্যাংক।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর বেশির ভাগ সাব-সাহারা আফ্রিকায় অবস্থিত। তবে তালিকায় আফগানিস্তান ও ইয়েমেনও রয়েছে। বিশ্বব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কর সংগ্রহ বাড়ানো ও সরকারি ব্যয় দক্ষতার উন্নতির পরামর্শ দিয়েছে।

   

About

Popular Links

x