Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

চিন্ময় দাস গ্রেপ্তারের ঘটনায় ভারতের উদ্বেগ

তাকে মুক্তি দেওয়া না হলে সীমান্ত অবরোধের ডাক দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম

“বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটে”র মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি। বাংলাদেশে চরমপন্থিদের দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এই ঘটনা ঘটলো।

এদিকে মঙ্গলবারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হলে ভারত-বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা আগামীকাল (মঙ্গলবার) ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখাব। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। নইলে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সংগঠন পথে নামবে।”

এর আগে, সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

   

About

Popular Links

x