Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতে পাওয়া গেল এইচএমপিভি আক্রান্ত দুই শিশু

আক্রান্ত শিশুরা কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি ছিল 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে একই দিনে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি থাকা দুই শিশুর শরীরে পাওয়া গেল হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ। একটি বেসরকারি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করতে গিয়েই এই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে প্রথমে আট মাসের এক শিশুর শরীরে ভাইরাসের সন্ধান মেলে। পরে তিন মাসের এক শিশুর শরীরেও ভাইরাসের সন্ধান পাওয়া যায়।

তিন মাস বয়সি শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আট মাসের শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ বাড়ছে ভারতসহ বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ।

পর পর দু’টি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। এদিকে, রাজ্যের জনসাধারণকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা।

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই দুই শিশুর কেউই সম্প্রতি কোথাও ভ্রমণ করেনি। ফলে অন্য কোনো দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই।

স্বাস্থ্যসচিব গুপ্তা জানান, এই ভাইরাস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এইচএমপিভি ভারতেও রয়েছে। তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে এ ভাইরাস চীনের ভ্যারিয়েন্ট নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাস, তা এখনও বলা যাচ্ছে না। সাধারণ এইচএমপি ভাইরাসের সংক্রমণ ভারতে অতীতেও দেখা গিয়েছে বলে জানান তিনি। তবে স্বাস্থ্য দপ্তর এই সংক্রমণের ঘটনা খতিয়ে দেখছে বলে জানান স্বাস্থ্যসচিব।

   

About

Popular Links

x