যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের আগুনে পুড়ে গিয়েছে অনেক হলিউড তারকার বাড়ি। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস। আর এই এলাগুলোতেই বসবাস করেন হলিউডের বহু তারকা। আগুন ছড়িয়েছে হলিউড হিলসের পশ্চিমদিকেও।
প্রাণ বাঁচাতে বহু অভিনেতা-অভিনেত্রী এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। স্থগিত হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণাসহ আরও কিছু পুরস্কার অনুষ্ঠানও। এ ছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।
অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাদের বাড়ি হারিয়েছেন।
দাবানলের ঝুঁকি এড়াতে প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায় উঠেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক।
তবে দাবানলে বেনের বাড়িটি অক্ষত আছেন। গার্নারের বাড়িতে আশ্রয় নেওয়ার পর নিজের বাড়িটি এই তারকা একবার দেখেও এসেছেন। বাড়িটি বেন ছয় মাস আগে কিনেছেন ২ কোটি ডলার খরচ করে।
গোল্ডেন গ্লোব, এমি ও সেগ পুরস্কারজয়ী ৭৩ বছর বয়সী হলিউড তারকা জিন স্মার্ট ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, “হলিউডে এ সময় অনেকগুলো পুরস্কার অনুষ্ঠান হয়। তবে আগুনের এই বিবেচনায় নিয়ে টেলিভিশন নেটওয়ার্কগুলোর প্রতি আমার একটি আবেদন আছেন । সেটি হল তারা যেন দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষ ও ফায়ার ফাইটারদের সহযোগিতায় পাশে দাঁড়ান।”
লস অ্যাঞ্জেলেসের আলতাদেনার বাসিন্দা মুর বলেন, “বাড়িটি দাঁড়িয়ে আছে, কিন্তু বসবাসযোগ্য নয়। আমাদের এলাকার প্রতিটি বাড়ি পুড়ে গেছে। সমস্ত ইস্মট্রুমেন্টসহ বাড়ির সঙ্গে লাগোয়া স্টুডিওটি আমি হারিয়েছি।”



যে কারণে এতটা ভয়াবহ হয়ে ওঠলো লস অ্যাঞ্জেলেসের দাবানল