Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাতার: গাজা যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত পর্যায়ে

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৬,৬৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

গাজা যুদ্ধের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগির একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

দোহা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামাসের হামলার সময় আটককৃত জিম্মি মুক্তির জন্য যুদ্ধবিরতি মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার রাতে জানানো হয়েছে, চুক্তিটি নিয়ে আলোচনা করার জন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নেতানিয়াহু একটি বৈঠকে যোগ দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এর আগে বলেছিলেন যে যদি হামাস রাজি হয়, তাহলে চুক্তিটি সম্পন্ন এবং বাস্তবায়নের জন্য প্রস্তুত।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কার্যালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষকেই নমনীয়তা দেখাতে হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, তার উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার বলেছেন, তাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অবশ্যই আমরা আশাবাদী যে খুব শিগগির একটি চুক্তিতে পৌঁছানো যাবে। ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত নয়।

হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে ৪৬,৬৪৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

   

About

Popular Links

x