দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী, সোমবার দুপুরে ট্রাম্পের অভিষেক উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর আগে অভিষেকের আগেরদিন রবিবার ওয়াশিংটনে এক বিশাল সমাবেশে উপস্থিত হন ট্রাম্প। এসময় সমাবেশে আয়োজিত এক সাংস্কৃতিক পরিবেশনায় তিনি ডিসকো ব্যান্ড ভিলেজ পিপলের সদস্যদের সঙ্গে গানের তালে তালে নাচতে শুরু করেন। এ গান ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারের অনানুষ্ঠানিক সঙ্গীতে পরিণত হয়েছিল। খবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এএফপির।
এই সমাবেশে উপস্থিত ছিলেন টিকটকের সিইও শাউ জি চিউ। সমাবেশের একপর্যায়ে আমেরিকানদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ভাষণের শুরুতেই টিকটককে নিষেধাজ্ঞা থেকে রক্ষার জন্য নিজেকে কৃতিত্ব দেন ট্রাম্প।
বিজয় সমাবেশে ট্রাম্পের সঙ্গে তার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক এবং এরিকের স্ত্রী লারা ট্রাম্প। এছাড়াও এই সমাবেশে উপস্থিত ছিলেন টেকজায়ান্ট ইলন মাস্ক। ট্রাম্প সমাবেশে প্রায় ১ ঘণ্টা ধরে বক্তৃতা দেন। তার বক্তব্যের বেশির ভাগজুড়ে ছিল অভিবাসন।
পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতিতে কাজ করবেন বলে জানান। এছাড়াও দেশটিতে অভিবাসীদের অনুপ্রবেশ সূর্যাস্তের আগে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলেও জানান তিনি।



টিকটক ব্যবহারকারীদের টানতে রিলস ও প্রোফাইলে যে পরিবর্তন আনলো ইনস্টাগ্রাম