Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন রেকর্ড

বিশ্বে স্বর্ণকেই সবচেয়ে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পণ্য হিসেবে ধরা হয়

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছে ৩,১৪৮ ডলার। যা এ যাবতকালের সর্বোচ্চ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণার আগে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের দাম বেড়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক আরোপ করবেন; অর্থাৎ প্রতিটি দেশের জন্য পৃথকভাবে শুল্ক আরোপের ঘোষণা দেবেন।

আর এই শুল্ক আরোপ নিয়ে অনিশ্চয়তার জেরে গতকাল ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারেও অস্থিরতা তৈরি হয়। বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ শেয়ার ছেড়ে দিয়েছেন বলেও জানা গেছে।

শুল্ক আরোপের জেরে বিশ্ববাণিজ্য ও অর্থনীতিতে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তার জেরে স্বর্ণের দাম নতুন উচ্চতায় উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দামের সঙ্গে বিশ্ব অর্থনীতির সম্পর্ক গভীর। বিশ্ব অর্থনীতি এখন অনেকটাই অনিশ্চয়তা। ট্রাম্পের জমানায় শিগিগরই এই অনিশ্চয়তা থেকে মুক্তি নেই, সেই সঙ্গে আছে ঝুঁকিও। আর অনিশ্চয়তা থেকেই স্বর্ণের বাজারে অস্থিরতা। কারণ, এর আগেও উচ্চ মূল্যস্ফীতির সময়ে স্বর্ণের দাম বাড়তে দেখা গেছে।

বিশ্বে স্বর্ণকেই সবচেয়ে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পণ্য হিসেবে ধরা হয়। বলা হয়, একমাত্র স্বর্ণের দরেই সাধারণত বড় ধরনের অস্থিতিশীলতা দেখা যায় না। স্বর্ণের কিনে রাখলে লোকসানের ভয় নেই বলা যায়। এ কারণেই স্বর্ণের প্রতি সবার এত আকর্ষণ।

মূল্যস্ফীতির সময়ে স্বর্ণের চাহিদা সাধারণ দুই তৈরি হয় দুইভাবে। গয়নার চাহিদা ও স্বর্ণে বিনিয়োগ বৃদ্ধি। গয়না হিসেবে স্বর্ণের বেশি প্রচলন চীন ও ভারতে। পশ্চিমা দেশগুলোয়ও গয়নার ভালো চাহিদা আছে। আন্তর্জাতিক গোল্ড কাউন্সিলের হিসাবে, সরবরাহকৃত মোট স্বর্ণের ৪৭% ব্যবহার করা হয় গয়নায়। এছাড়া বিভিন্ন দেশে স্বর্ণের বিনিয়োগ করার জন্য বন্ডসহ নানা ধরনের আর্থিক সম্পদ আছে। কয়েক বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকগুলোও ভবিষ্যতের জন্য স্বর্ণের মজুত বাড়াচ্ছে।

এদিকে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। ঈদের আগে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। এই দফায় ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছে ১,৭৭৩ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম উঠেছে ১ লাখ ৫৮ হাজার টাকা।

   

About

Popular Links

x