Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

৭২ ঘণ্টার মধ্যে সব পাকিস্তানিকে ভারত ত্যাগের নির্দেশ

পাকিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাতিল করেছে ভারত

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া পাঁচটি পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে। তারা পাকিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাতিল করেছে। এরই অংশ হিসেবে ভারতে বসবাসরত সকল পাকিস্তানি নাগরিককে ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। নয়াদিল্লি থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইসলামাবাদের ওপর কাশ্মীরে জঙ্গি হামলার পর নেওয়া সর্বশেষ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে এটি গ্রহণ করা হয়েছে। ওই হামলায় ২৬ পর্যটক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “পেহেলগামে হামলার প্রেক্ষাপটে নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় ভারত সরকার পাকিস্তানের নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা তাৎক্ষণিক কার্যকর হবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাকিস্তানের নাগরিকদের কাছে থাকা সব ভারতীয় ভিসা আগামী রবিবার (২৭ এপ্রিল) বাতিল হয়ে যাবে। পাকিস্তানি নাগরিকদের মেডিকেল ভিসার মেয়াদ থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাকিস্তানের যেসব নাগরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের অবশ্যই ভারত ছাড়তে হবে। এছাড়া ভারতের নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের যেসব নাগরিক পাকিস্তানে অবস্থান করছেন, তাদের অতি দ্রুত ভারতে প্রত্যাবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x