Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্প প্রশাসন ছাড়ছেন ইলন মাস্ক

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন ইলন মাস্ককে

আপডেট : ২৯ মে ২০২৫, ১০:২৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ইলন মাস্কের প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক নিজেও এই ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” বা ডিওজিই’র প্রধান হিসেবে দায়িত্বপালন করছিলেন ইলন মাস্ক।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা স্থানীয় সময় গতকাল বুধবার রয়টার্সকে জানান, ইলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন। বুধবার রাত থেকেই এ প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানান তিনি।

এর আগে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন ইলন মাস্ক।

ওই পোস্টে তিনি লেখেন, ট্রাম্প প্রশাসনের অংশ হিসেবে তার বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়ে আসছে।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন ইলন মাস্ককে। তাকে নবগঠিত ‘“ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি”র দায়িত্ব দেওয়া হয়। এটা সরকারের সরাসরি কোনো অংশ নয়।

 

তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মিবহর কমানো ছিল এই বিভাগের কাজ। এ নিয়োগ নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে ইলন মাস্কের সরকারি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ৩০ মে। ১৩০ দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে আসেন মাস্ক।

বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে ইলন মাস্কের সরকারি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ৩০ মে। ১৩০ দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে আসেন মাস্ক। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ফেডারেল সরকারকে পুনর্গঠন এবং ব্যয়-কর্মী কমাতে ডিওজিইয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইলন মাস্ক বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে ডিওজিইয়ের কার্যক্রম আরও জোরদার হবে। সরকারের মাধ্যমে এটা জীবনের অংশ হয়ে উঠবে।

   

About

Popular Links

x