Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিহারে পরীক্ষায় দিতে এসে অজ্ঞান তরুণী, অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার পথে ‘গণধর্ষণ’

অ্যাম্বুলেন্সের ভেতরেই একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৬:৩২ পিএম

ভারতের বিহারে ঘটে গেল ভয়াবহ এক মানবিক বিপর্যয়। অসুস্থ হয়ে পড়া এক তরুণীকে হাসপাতালে নেওয়ার জন্য আনা হয় অ্যাম্বুলেন্স। কিন্তু সেই অ্যাম্বুলেন্সের ভেতরেই ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত দুই অভিযুক্ত - অ্যাম্বুলেন্স চালক ও টেকনিশিয়ান - কে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ জুলাই বিহারের বোধ গায়া মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ডে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা চলছিল। ২৬ বছর বয়সী এক তরুণী ওই পরীক্ষায় অংশ নিতে এসে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এরপর কর্তৃপক্ষ দ্রুত তাকে চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠায়।

অভিযোগে তরুণী জানান, তিনি যখন অজ্ঞান ছিলেন তখন অ্যাম্বুলেন্সের ভেতরেই একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে।

বোধ গায়া পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অ্যাম্বুলেন্সের চালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং অ্যাম্বুলেন্সের গতিপথ শনাক্ত করা হয়। তরুণীর শারীরিক পরীক্ষাও করা হয়েছে এবং রিপোর্ট পুলিশ হেফাজতে রয়েছে।

তদন্ত চলমান রয়েছে, এবং পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

   

About

Popular Links

x