Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে 'অ্যাসোসিয়েট পদে' চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াও অনলাইনে আবেদন করতে পারবেন 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

পদের নাম: অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি 

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে। এ ছাড়া কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে অবশ্যই দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো স্থান

বেতন ও সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬

 

   

About

Popular Links

x