Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ পদে বিশাল নিয়োগ

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন

আপডেট : ১৮ মে ২০২৬, ১১:১৫ এএম

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেডে ৮ পদে মোট ৯৬৮ কর্মী নিয়োগ দেবে। আবেদন সোমবার (১৮ মে) থেকে শুরু হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারী হিসেবে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় 

চাকরির ধরন: সরকারি চাকরি (রাজস্ব খাতভুক্ত)

মোট শূন্য পদ: ৯৬৮

পদের বিবরণ

১. ক) পদের নাম: সাঁটলিপিকার

পদসংখ্যা: ৬২

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

খ) পদের নাম: স্টেনোগ্রাফার

পদসংখ্যা: ২০

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. ক) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১৭৩

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

খ) পদের নাম: স্টেনোটাইটিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৭৮

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. ক) পদের নাম: বেঞ্চ সহকারী

পদসংখ্যা: ১১

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

খ) পদের নাম: বেঞ্চ সহকারী

পদসংখ্যা: ৬৯

বেতন স্কেল: ৯,৩০০-২২,১০০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১২

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. ক) পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১২

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. খ) পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ৮

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: জারিকারক

পদসংখ্যা: ১৩০

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৯৯

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৮. ক) পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ২৬

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

খ) পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ৬৮

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ১৮ মে সকাল ১০টা থেকে

আবেদন শেষ: আগামী ৪ জুন ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য সব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

   

About

Popular Links

x