Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ট্রেইনি অফিসার’ নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩১ হাজার টাকা

ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:৫১ এএম

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের ‘কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস)’ বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চাকরির বিবরণ

পদের নাম: ট্রেইনি অফিসার, কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস)

কর্মসংস্থান: ফুল টাইম (অফিস)

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অন্যান্য দক্ষতা: সেলস ও কাস্টমার সার্ভিস কৌশল সম্পর্কে ধারণা, চমৎকার যোগাযোগ ও স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। এছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে পারদর্শী হতে হবে।

প্রধান দায়িত্বসমূহ

  • ক্রেডিট কার্ড বিক্রয়ের জন্য সম্ভাব্য গ্রাহক চিহ্নিত করা ও যোগাযোগ করা।
  • ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য ও সুবিধা বুঝিয়ে গ্রাহকদের আবেদন ফরম পূরণে সহায়তা করা।
  • নির্ধারিত মাসিক সেলস টার্গেট পূরণ করা।
  • কার্ড অ্যাকটিভেশন নিশ্চিত করা ও সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহারে উৎসাহিত করা।
  • গ্রাহক সেবা প্রদান, প্রশ্নের উত্তর দেওয়া ও অভিযোগ সমাধান করা।
  • দৈনিক ও সাপ্তাহিক সেলস রিপোর্ট তৈরি করে লাইন ম্যানেজারের কাছে জমা দেওয়া।

বেতন: মাসিক বেতন ৩১,০০০ টাকা

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, হসপিটালাইজেশন ও মেটারনিটি রিইমবার্সমেন্ট, ছুটিসহ ব্যাংকের এইচআর পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

বিশেষ সুযোগ: ট্রেইনি পর্ব সফলভাবে সম্পন্ন করার পর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী কর্মচারী (জুনিয়র অফিসার) হিসেবে অন্তর্ভুক্তির (Absorption) সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা নির্ধারিত লিংকের মাধ্যমে আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।

   

About

Popular Links

x