নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি বিভাগ ‘অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার
বিভাগ: আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ এমএসসি
অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রযুক্তিতে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বছরে ২টি উৎসবকালীন বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬



