Wednesday, September 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমানে ২৩৪ পদে নিয়োগ, ১৮ বছরেই করা যাবে আবেদন

বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

১৩ ক্যাটাগরিতে মোট ২৩৪ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৬।

বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীরা নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন না।

সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ

হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) বিভাগে ২ জন, প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল) বিভাগে ২ জন এবং প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন বিভাগে ৪ জন সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে।

অ্যারোস্পেস ও এভিওনিকস

প্রশিক্ষণ (অ্যারোস্পেস) বিভাগে ৫ জন এবং প্রশিক্ষণ (এভিওনিকস) বিভাগে ৪ জন সহকারী ব্যবস্থাপক নেওয়া হবে। পাশাপাশি লাইব্রেরি বিভাগে একজন সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২৬ হাজার ৫০০ থেকে ৫৭ হাজার ৯৫০ টাকা।

অন্যান্য পদে নিয়োগ

সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে একজন এবং টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। এ দুই পদের বেতন স্কেল ১৫ হাজার ৯০০ থেকে ৩৮ হাজার ৪০০ টাকা।

গ্রাউন্ড সার্ভিসে ১৫৪ জন

গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে সবচেয়ে বেশি ১৫৪ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ২ জন, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে একজন এবং এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স) পদে ৫০ জন নেওয়া হবে।

গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট ও এয়ারক্রাফট মেকানিক পদের বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

বয়সসীমা

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আগ্রহী প্রার্থীরা এই আবেদনপত্র পূরণ করতে পারবেন ওয়েবসাইটে। এছাড়া, এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

 

   

About

Popular Links

x