ব্র্যাক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) ‘প্রজেক্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রজেক্ট অফিসার
বিভাগ: ওয়াশ (WASH), এইচসিএমপি (HCMP)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসে (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, আউটলুক) দক্ষতা। ইআরপি (ERP) এবং অনলাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জ্ঞান। ওয়্যারহাউস ও স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জ্ঞান। গুগল ওয়ার্কস্পেস (গুগল শিটস, ডকস, ফর্মস, ড্রাইভ)-এ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী রয়েছে অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬।



