Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তিতে সংশোধনী আনলো পিএসসি

৪৮তম বিসিএসে নিয়োগ পাবেন ৩ হাজার চিকিৎসক

আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:১৭ পিএম

চিকিৎসকের সংখ্যা বাড়াতে বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিজ্ঞপ্তির সংশোধনী দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৯ মে প্রকাশিত হয়। কমিশনের সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তির ১৬.৫ উপ-অনুচ্ছেদে উল্লিখিত “বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি” বাক্যটির পরিবর্তে “বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি” বাক্যটি প্রতিস্থাপিত হবে।

উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd/) বা কমিশনের ওয়েবসাইটের (https://bpsc.gov.bd/) মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন শুরু হয়েছে ১ জুন সকাল ১০টায়, শেষ হবে ২৫ জুন সন্ধ্যা ৬টায়। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

এই বিসিএসে আবেদনের জন্য ১ মে ২০২৫ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

পিএসসি জানিয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

   

About

Popular Links

x