Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে দুই উপকরণে বিরিয়ানির চাল ভাঙবে না, হবে বিয়ে বাড়ির মতো ঝরঝরে

এর স্বাদ ও টেক্চার একদম বিয়ে বাড়ির মতো রাখতে দু’টি  উপকরণই যথেষ্ট

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম

আজকাল বিয়ে বাড়ি মানেই কাচ্চি বিরিয়ানি। স্বাদে-গন্ধে দারুণ এ খাবারটি মন জয় করে নিয়েছে ছেলে-বুড়ো সবার। ছুটির দিনে বাড়িতে একটু বিরিয়ানি না হলে মন খারাপ সবার। আর এই আবদার মেটাতে গিয়ে ঝক্কি পোহাতে হয় বাড়ির রন্ধনশিল্পীর। 

কখনও ঝরঝরে হয় না, আবার কখনও গলেই যায় দারুণ স্বাদের লোভনীয় খাবারটি।  তবে এর স্বাদ ও টেক্চার একদম বিয়ে বাড়ির মতো রাখতে দু’টি  উপকরণই যথেষ্ট।

এমনটি বলছেন কলকাতার রন্ধনশিল্পী মোবাসীর হসন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে তিনি জানিয়েছেন, চাল সেদ্ধর সময় ফুটন্ত জলে লেবুর রস এবং সয়াবিন তেল দিতে বলছেন তিনি। এতে বিরিয়ানির স্টার্চের মাত্রা ঠিক থাকে। চাল ঝরঝরে হয়। 

এছাড়া, তিনটি কৌশলও বলেছেন এই অভিজ্ঞ রন্ধনশিল্পী। 

প্রথমত, চাল দীর্ঘক্ষণ জলে ভিজিয়ে রাখলে, পানি টেনে নেয়। তাই বেশিক্ষণ চাল ভিজিয়ে রাখা চলবে না। 

এছাড়া চাল সেদ্ধর সময়ে রান্নার সময় চাল হাতা দিয়ে নাড়ার সময়েও ঘষা লেগে ভেঙে যেতে পারে। 

তৃতীয়ত, চাল দমে দেওয়ার আগেই সুসিদ্ধ করে ফেলা। চাল ৭০% সেদ্ধ হলেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

   

About

Popular Links

x