রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর স্কাইলাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী।
এতে ২০২৪ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, পরিচালক অভিজিৎ ভট্টাচার্য্য, চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, হিউম্যান রিসোর্স অ্যান্ড সাপ্লাই চেইন-এর জেনারেল ম্যানেজার উইং কমান্ডার (অব.) হাফিজ সরকার, ডিজিএম (অ্যাকাউন্টস) আনন্দ কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন ও স্ট্র্যাটেজিক প্ল্যানার হিরন্ময় পাল শৌর্য।
সম্মেলনে আগামী বছরকে আরও অর্থবহ করতে হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রোগীদের গুণগত স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, “টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো গুণগত মানের স্বাস্থ্যসেবা। উন্নত, সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসেবা প্রদানসহ স্বাস্থ্য-শিক্ষাতেও অগ্রণী ভূমিকা রাখছে। এ উন্নতির ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও কাজ করবে এ হাসপাতাল।”
পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্র্যান্ড সিএফ জামান।



