শুরু হয়েছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা । রবিবার (২১ জানুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন প্যাভিলিয়ন পরিদর্শন করেন। অন্যান্য প্যাভিলিয়নের পাশাপাশি এ সময় তিনি মিনিস্টার গ্রুপের প্যাভিলিয়নও পরিদর্শন করেন।
এ সময় তিনি মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও তার বড় ছেলে আল আকসা তানজিম খানের সঙ্গে কথা বলেন।
এক বিজ্ঞপ্তিতে মিনিস্টার গ্রুপ জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে ঘুরে ঘরে বিভিন্ন পণ্য দেখেন এবং এসব পণ্যের প্রশংসা করেন। মিনিস্টার ইলেকট্রনিক্সের পণ্য সামগ্রী ও দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে মিনিস্টারের অগ্রগতি দেখে অভিভূত হন প্রধানমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিনিস্টার ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, হোম এ্যাপ্লায়েন্সেস, হিউম্যান কেয়ার পণ্যসমূহ দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এসব পণ্য রপ্তানির ব্যাপারেও তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী এসব পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের প্রতি ও দেশের ইলেকট্রনিক্স খাতের প্রশংসা করেন। শিল্প খাতে আগামীতে বিনিয়োগ বাড়াতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
এ সময় মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এম.এ রাজ্জাক খান রাজ সাংবাদিকদের বলেন, “দেশীয় ইলেকট্রনিক্স পণ্যোর বাজার দিন দিন অগ্রসর হচ্ছে। মিনিস্টার ইলেকট্রনিক্স সব সময় চেষ্টা করে মানুষের সাধ্যোর মধ্যে সর্বোচ্চ গুণসম্পন্ন পণ্য সরবারহ করতে। বাণিজ্য মেলা উপলক্ষে মিনিষ্টার ইলেকট্রনিক্স এর পণ্যের ওপর রয়েছে বিশেষ মূল্যছাড়, আশা করি এই বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীরা এসে হতাশ হবেন না।”
প্রধানমন্ত্রীর মিনিস্টার গ্রুপের স্টল পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুব আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিজ্ঞপ্তিতে মিনিষ্টার গ্রুপ জানিয়েছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৪১, ৪৪ ও ৪৫ নং স্টলে তাদের ইলেকট্রনিক্স পণ্য ও হিউম্যান কেয়ার পণ্যসমূহ বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে।



