Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সমীর চন্দ: বৃক্ষরোপণ ও পরিচর্যা সমানভাবে গুরুত্ব দিতে হবে

কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক হাজার ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৪:৪৫ পিএম

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার ধারে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক হাজার ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় কৃষক লীগের সভাপতি বলেন, “বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উপলক্ষে এই বছর আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করবে। বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি বৃক্ষকে রোপণের পর নিজ সন্তানের মতো পরিচর্যা ও প্রতিপালন করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও কৃষক লীগসহ সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দল ক্ষমতায় থাকলেও গাছ লাগায়, ক্ষমতায় না থাকলেও গাছ লাগায়। স্বাধীনতাবিরোধী বিএনপি জামায়াত চক্র ক্ষমতায় থাকলেও গাছ নিধন করে, ক্ষমতায় না থাকলেও গাছ নিধন করে। এই নিধনকারীদের দেশবিরোধী কর্মকাণ্ড রুখতে কৃষক লীগের তৃণমূল আরও শক্তিশালী করতে হবে।”

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেন, “গাছ মানুষের ও পরিবেশের অকৃত্রিম বন্ধু। তাই আসুন, প্রত্যেকে এই বছর ৫২ টি করে গাছ লাগাই।”

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অংশ নেন কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ আইন সম্পাদক অ্যাডভোকেট রাবেয়া হক, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক লুৎফর রহমান।

এ সময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আজ উত্তরা ১৫ নম্বর সেক্টর ২ নম্বর ব্রিজ লেকপাড়ে রাস্তার ধারে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর এক হাজার ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে।

   

About

Popular Links

x