Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন অতিরিক্ত মহাপরিচালক রফিকুল ইসলাম

গত ১১ ফেব্রুয়ারি তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) পদে যোগদান করেছেন প্রকৌশলী মো. রফিকুল ইসলাম চৌবে।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পাউবো’র প্রধান প্রকৌশলী (পুর) মনিটরিং হিসেবে কর্মরত ছিলেন।

মো. রফিকুল ইসলাম চৌবে ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন।

পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্ববধায় প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী পদে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কর্মকালীন সময়ে বিশ্ব ব্যাংক ও এডিবি’র সাহায্যপুষ্ট প্রকল্পসহ বোর্ডের পরিকল্পনা, নকশা ও মাঠ পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩১ বছরের অধিক চাকরিকালীন তিনি যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও ভিয়েতনামে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান বোর্ডের কর্মকাণ্ডে অত্যন্ত সাফল্যের সঙ্গে প্রয়োগ করেন।

প্রকৌশলী মো. রফিকুল ইসলাম চৌবে ১৯৬৭ সালে পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (ওঊই) এর আজীবন সদস্য এবং বুয়েট গ্রাজুয়েট ক্লাব, ঢাকা এর সদস্য।

   

About

Popular Links

x