Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

 প্রতিবছর ২৮ সেপ্টেম্বর দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ এএম

তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালিত হচ্ছে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর)।

ইউনেস্কো স্বীকৃত দিবসটি প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। এবারের প্রতিপাদ্য, ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।

দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

তথ্য কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তথ্য অধিকার, তথ্যের সত্যতা, অপতথ্য মোকাবিলা এবং সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আলোচনা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আমানউল্লাহ আমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আলোচক হিসেবে থাকবেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন তথ্য কমিশনের সচিব মো. শাহ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. সুমন রহমান।

এছাড়া দিবসটির প্রতিপাদ্য মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রচার, তথ্য অধিকারবিষয়ক বিভিন্ন ডকুমেন্টারি ডিজিটাল স্ক্রল ও ডিজিটাল অ্যাডভার্টাইজিং বোর্ডে প্রচার এবং ওয়েবসাইটে দিবস উদযাপনের ফেস্টুন প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x