বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে। এই ব্যাংকের টেকনোলজি ডিভিশনে “টেক ট্যালেন্টস” পদে লোক নেওয়া হবে। আগামী ১৫ মার্চের ভেতর অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
পদ: টেক ট্যালেন্টস
যোগ্যতা: সরকারি, বেসরকারি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ-৪-এর স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: টেক ট্যালেন্টসদের “অফিসার গ্রেড-টু” পদে নিয়োগ দেওয়া হবে।বেতন হবে ৫০ হাজার টাকা। এক বছর সফলভাবে কর্মকাল শেষে সিনিয়র অফিসার পদে পদোন্নতি দেওয়া হবে।
আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ক্লিক করুন বিডিজবসের ওয়েবসাইটে।
সূত্র: প্রথম আলো



