Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২১ এপ্রিল: আজকের এইদিনে

১৯১০ সালের এদিনে মারা যান মার্কিন রম্য লেখক, সাহিত্যিক মার্ক টোয়েন

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০১:৪৯ পিএম

আজ ২১ এপ্রিল, বৃহস্পতিবার। ইতিহাসের পাতায় এদিনে কী ঘটেছিল তা নিয়ে সাজানো আজকের এইদিনে পর্বটি।

ঘটনা

৭৫৩ - রোম নগরীর প্রতিষ্ঠা।

৮২৯ - সেক্সশান এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।

১৫২৬ - পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।

১৯৫২ - লন্ডন ও রোমের মধ্যে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু।

১৯৬২ - আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সিয়েরা লিওন।

১৯৭৫ - ভারতের ফারাক্কা ব্যারেজ চালু।

২০১৯ - শ্রীলঙ্কায় গির্জা হোটেলে ও মসজিদে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৯০ জনের প্রাণহানি ঘটেছে।

জন্ম

১৭৮২ - জার্মান শিক্ষাবিদ ও কিন্ডারগার্টেন শিশুশিক্ষা পদ্ধতি প্রবর্তক ফ্রেডরিক ফ্রোয়েবল। 

১৮১৬ - ইংরেজ ঔপন্যাসিক ও কবি শার্লট ব্রন্টি।

১৮২৮ - হিপোলালিটি টেইনি, প্রখ্যাত ফরাসী শিল্পী, সাহিত্যিক এবং ঐতিহাসিক।

১৮৬৪ - মাক্স ভেবার, জার্মান সমাজবিজ্ঞান, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী। 

১৮৮৯ - পল কারার, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান-সুইস রসায়নবিদ এবং শিক্ষাবিদ।

১৯০০ - বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক সুধীরনাথ সান্যাল। 

১৯১৫ - অ্যান্থনি কুইন, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। 

১৯২২ - অ্যালান ওয়াটকিন্স, ওয়েলশ-ইংলিশ ক্রিকেটার। 

১৯২৬ - দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাজ্য ও অন্যান্য অধিভুক্ত অঞ্চলের রানী।

১৯৪৫ - শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন, ভারতীয় ক্রিকেটার এবং আম্পায়ার।

১৯৬৬ - সঙ্গীতশিল্পী ও সুরকার মাইকেল ফ্রান্টি।

১৯৭৯ - জেমস ম্যাকঅ্যাভয়, মার্কিন অভিনেতা।

মৃত্যু

১৯১০ - মার্ক টোয়েন, একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।

১৯৩৮ - মহম্মদ ইকবাল,বৃটিশ ভারতের প্রখ্যাত কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ। 

১৯৬৫ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।

১৯৮৪ - মোহাম্মদ মোদাব্বের, সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক। 

১৯৮৮ - বাঙালি লেখক ও সাহিত্যিক শ্যামলকৃষ্ণ ঘোষ। 

১৯৯৬ - আবদুল হাফিজ কারদার, ভারতের লাহোরে জন্মগ্রহণকারী পাকিস্তানের ক্রিকেটার।

২০১৩ - শকুন্তলা দেবী, একজন ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর।

২০১৫ - পূর্ণদাস বাউল, ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী। 

২০১৫ - জানকীবল্লভ পট্টনায়ক, একজন রাজনীতিবিদ এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

২০১৭ - লাকী আখান্দ, বাংলাদেশি একজন সঙ্গীতশিল্পী ও সুরকার।

২০২১ - বাঙালি কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ।

   

About

Popular Links

x