Friday, June 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘এসির কম্প্রেসার বিস্ফোরণে’ স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৪:৪৬ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এসির কম্প্রেসার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে চান্দের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তারাবুনিয়া গ্রামের মো. ফোরকান ও তার স্ত্রী মাহিনুর বেগম। এ ঘটনায় তাদের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র মাইনুলসহ তিনজন আহত হয়েছেন। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, হঠাৎ বিকট শব্দের পর বাড়িটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ওই বাড়িতে ছুটে যান। পরে বিষয়টি থানায় অবহিত করা হয়। এরপর একদল পুলিশ এসে আহত পাঁচ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আমির সোহেল।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে।

   

About

Popular Links

x