সঙ্গীর সঙ্গে একটি সম্পর্কে থাকা অবস্থায় কি মনে হচ্ছে আপনার আচরণ কিংবা স্বভাবগুলো তার মতো হয়ে যাচ্ছে? অথবা আপনি আপনার সঙ্গীর মতো হয়ে উঠেছেন?
যদি তাই হয়,তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। শুধু সঙ্গীই নয়, ব্যক্তিজীবনে বাবা -মা এবং অন্যান্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের দ্বারাও আমরা বিভিন্নভাবে প্রভাবিত হই।
যেভাবে বুঝবেন আপনি ক্রমেই আপনার সঙ্গীর মতো হয়ে উঠছেন-
- আপনার সঙ্গীকে দেখে আপনি কর্মঠ কিংবা বিপরীত বৈশিষ্ট্যের মতো আচরণ করতে শুরু করেছেন।
- অনেক সময় সঙ্গীকে খুশি করার জন্য আমরা অনেক কিছু করতে পছন্দ করি। এমনকি ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রেও আমরা তাদের পছন্দকে গুরুত্ব দিই।
- আপনার সঙ্গীর মতো আপনিও খাবারের ক্যালোরি নিয়ে সচেতন হয়ে যাচ্ছেন। এমনকি রেস্টুরেন্টে গিয়ে আপনার সঙ্গীর সঙ্গে তার পছন্দের খাবারটিই খাচ্ছেন।
- বাচ্চা, বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে আপনার সঙ্গী যেভাবে আচরণ করছে, তা আপনাকে প্রভাবিত করছে।
- আপনার সঙ্গীর কিছু স্বভাব ধীরে ধীরে আপনার স্বভাবে পরিণত হচ্ছে। এমনকি তার পছন্দ-অপছন্দগুলোও আপনার ওপর প্রভাব ফেলছে।
যদি উপরোক্ত বিষয়গুলোর প্রতিটিই মিলে যায়, তাহলে নিশ্চিতভাবেই কিছুটা হলেও আপনার সঙ্গীর মতোই হয়ে উঠছেন আপনি।



