Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রুশ দূতাবাসের সহযোগিতায় এসইউবিতে যুব সংসদ অধিবেশন

অধিবেশনের সভাপতিত্ব করেন এসইউবি উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৩:৩৬ পিএম

সম্প্রতি ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের সহযোগিতায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) বিশ্বসাহিত্য কেন্দ্রে দেশের প্রথম যুব সংসদ অধিবেশন-১ সফলভাবে আয়োজন করেছে।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাশিয়ান ফেডারেশন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন একাটেরিনা সেমেনোভা, বিশেষ অতিথি ছিলেন রাশিয়ান হাউজ ইন ঢাকা-এর পরিচালক মাক্সিম দোব্রোখোতভ, রাশিয়ান ফেডারেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভাগের প্রধান প্রশান্ত বর্মণ, রুশ দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আমাতুলা খানোভা, এসইউবি ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী নকী এবং মার্কেটিং ও জনসংযোগ বিভাগের পরিচালক অসীম ভাটনাগার। অধিবেশনের সভাপতিত্ব করেন এসইউবি উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন।

সংসদে আর্থ-সামাজিক অবস্থা, সাংস্কৃতিক বিনিময়, উচ্চতর অধ্যয়নের সুযোগ, বৃত্তি এবং ব্যবসার সুযোগ সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়। রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন একাটেরিনা সেমেনোভা অধিবেশনে উত্থাপিত প্রশ্নগুলো সাদরে গ্রহণ এবং উত্তর দেন। 

এসইউবির উপাচার্য প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই অধিবেশনগুলো শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশের জন্য অনন্য ভূমিকা রাখবে এবং দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে।”

এসইউবি শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়টির ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাসহ দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ অংশে রুশ কূটনৈতিক একাটেরিনাকে শিক্ষার্থীদের আঁকা তার স্কেচ উপহার দেওয়া হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন এসইউবির সেন্টার ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ-এর পরিচালক তামান্না মাকসুদ।

   

About

Popular Links

x