Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বাপ কা বেটা’ ঋতুরাজ

ঋতুরাজ ভৌমিকের বাবা সৌভিক ভৌমিক এক ফেসবুক পোস্টে এ খবর জানান

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৭:৩৪ পিএম

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সিরিজ লেখক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ৯ বছর বয়সী বাংলাদেশি শিশু ঋতুরাজ ভৌমিক হৃদ্য। সামাজিক যোগাযোগমাধ্যেমে “বাপ কা বেটা” হিসেবে বেশি পরিচিত ঋতুরাজ। “বাপ কা বেটা” নামের চ্যানেল থেকে বাবার সঙ্গে গান গেয়ে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে সে।

ঋতুরাজ ২০২২ সালে “Goodwill Factory” নামে একটা ইংরেজি গল্পের বই প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় এরপর “Goodwill Factory 2” প্রকাশ হয়। 

এই বইয়ের জন্য বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সিরিজ লেখক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঋতুরাজ ভৌমিকের বাবা সৌভিক ভৌমিক এক ফেসবুক পোস্টে এ খবর জানান।

ফেসবুকে সৌভিক ভৌমিক লিখেন, “কীভাবে উচ্ছ্বাস প্রকাশ করবো আমার জানা নেই।

হয়তো কিছুটা অতিরঞ্জিত হবে, উচ্ছ্বাসের বাহুল্যতার জন্য আগেই ক্ষমাপ্রার্থী। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ঋতুরাজের নাম ‘পৃথিবীর কনিষ্ঠতম সিরিজ বই' লেখক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে।”

তিনি আরও লিখেছেন, “নিজের ছেলের নাম এবং তার পাশে দেশের নামকে বিশ্ব দরবারে দেখতে পেয়ে,আমার মনে হচ্ছে, এ পৃথিবীতে আমার আসলে চাওয়ার আর খুব একটা কিছু নেই “

তিনি আরও বলেন, “আগামী কয়েকদিন দেশের বাইরে থাকবো.. দেশে ফিরে এ সাফল্যের সাথে জড়িত সবাইকে নিয়ে উদ্যাপন করবো। অনেক মানুষকে কৃতজ্ঞতা জানানোর বাকি। 

ঋতুরাজের জন্য আশীর্বাদ করবেন যেন ওর পা সবসময় মাটিতে থাকে এবং ও যেন মানুষের ভালোবাসার প্রতিদান বিনয়ের সাথে ফেরত দিতে পারে।” 


   

About

Popular Links

x