Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘বাঙালি জাতিসত্ত্বার বিকাশে বইমেলা অপরিহার্য’

কবি মাহমুদ আল ফাহাদের লেখা কবিতার বই “সোনালু প্রেম শালুক সংসার” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১২ এএম

বইমেলাকে বাঙালি জাতিসত্ত্বার বিকাশে অপরিহার্য অনুষ্ঠান বলে অভিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, “বইমেলা হলো বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গ সংশ্লিষ্ট সবার জন্য একটা প্রনোদনার মতো। জাতীয় গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান যা বাঙালি জাতিসত্ত্বার বিকাশে অপরিহার্য। আমাদের জাতীয় উন্নতি ও অর্থনৈতিক ক্ষেত্রেও এ মেলার গুরুত্ব অনেক।”

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলায় উদ্যোক্তা ও কবি মাহমুদ আল ফাহাদের লেখা কবিতার বই “সোনালু প্রেম শালুক সংসার” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বই সম্পর্কে বলতে গিয়ে ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “যারা কবিতা লিখেন তাদের অনেক নরম ও নিঃষ্কুলশ একটা মন থাকে, সোনালু প্রেম শালুক সংসার এর কবি মাহমুদ আল ফাহাদ তার কবিতার মাধ্যমে মানবতা ছড়াবেন বলে আমাদের বিশ্বাস।”

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সাবেক পরিচালক ও অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক রেজাউল আজিমসহ লেখক প্রকাশক ও পাঠক শুভানুধ্যায়ীরা।

“সোনালু প্রেম শালুক সংসার” বইটি প্রকাশিত হয়েছে সাহিত্যদেশ প্রকাশনী থেকে। তাদের স্টল নম্বর ২৩৫-২৩৬।

   

About

Popular Links

x